হাওর উপজেলা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত February 25, 2019
হাওর উপজেলা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাই, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করে হাওর উপজেলা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারির দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, ইকরামুল কবির, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, অ্যাডভোকেট আলী হায়দার ও রোটারিয়ান মিজানুর রহমান সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু।
বক্তারা শেখ হাসিনাকে হাওরবান্ধব প্রধানমন্ত্রী আখ্যায়িত করে এ ব্যাপারে বঙ্গবন্ধু কন্যার দৃষ্টি আকর্ষণ করেন।