হবিগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ৫ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা

প্রকাশিত September 2, 2024
হবিগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ৫ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : দুর্নীতিবাজদের পদত্যাগের এক দফা দাবিতে হবিগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনের পঞ্চম দিনে, সোমবার, ২ সেপ্টেম্বর (১৮ ভাদ্র) অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ঘোষণা করেন, দুর্নীতিবাজরা পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইনস্ট্রাক্টর ইনচার্জ কল্পনা রানী ঘরামী ও নার্সিং ইনস্ট্রাক্টর সালমা বেগম সহ পাঁচজন ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করছেন, যা শিক্ষার্থীদের বোঝা হয়ে দাড়িয়েছে। তাই তারা এই দুর্নীতিবাজদের অবিলম্বে পদত্যাগ চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।