হবিগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তির অভিযোগে এক ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হাইকোর্টের জামিননামা নিয়ে হবিগঞ্জ আদালতে হাজির হয়েছিলেন।
সোমবার সকালে অতিরিক্ত বিচারিক হাকিম আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে তিনি হাইকোর্টের জামিননামা দাখিল করে স্থায়ী জামিনের আবেদন করেন। বিচারক তা গ্রহণ করে স্থায়ী জামিনের শুনানির জন্য ৮ মে দিন ধার্য্য করেন।
গত বছরের ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মাহমুদুর রহমান বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করেন বলে অভিযোগ এনে ১৩ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল হবিগঞ্জ আদালতে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
এ মামলায় মাহমুদুর রহমান ১০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।