হবিগঞ্জে রেমা চা বাগান শ্রমিকদের মধ্যে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত April 1, 2020
হবিগঞ্জে রেমা চা বাগান শ্রমিকদের মধ্যে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পুলিশ দুর্গম এলাকায় অবস্থিত রেমা চা বাগানে শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
বুধবার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা অন্যান্য পুলিশ কর্মকর্তাকে নিয়ে নিজেরাই বয়ে নিতে যান চাল ও ডালের প্যাকেট। পরে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক, রেমা চা বাগান পঞ্চায়েত সভাপতি টুটন মুণ্ডা ও সাধারণ সম্পাদক দিগেট বুনার্জী।
পুলিশ সুপার খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ‘করোনা’ সংক্রমণ রোধে করণীয় ও সতর্কতা নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করেন।