বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর (৪ আশ্বিন) সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো আবদুল আলীম এ আদেশ দেন।
বিয়ষটি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী নূরুল ইসলাম জানান, এক ছাত্রলীগ নেতা মামলাটি দায়ের করেছিলেন; কিন্তু অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয়। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। তিনি বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লার আবুল কাশেম খানের ছেলে। দীর্ঘ ১০ বছর ধরে মামলাটির আইনি মোকাবেলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষে তারেক রহমান মামলা থেকে খালাস পেলেন।