হবিগঞ্জে মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত ৫০

প্রকাশিত December 10, 2023
হবিগঞ্জে মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত ৫০

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। গুরুতর আহত অবস্থায় মাইটিভির প্রতিনিধি শুভ ও দেশটিভি প্রতিনিধি হামজাসহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকার লোকজন জানান, রবিবার, ১০ ডিসেম্বর দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন করা হয়। এর এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। এছাড়া দোকানপাট ও কয়েকটি গাড়ি ভংচুর হয়।