হবিগঞ্জে দৈনিক রূপান্তর সময় পত্রিকার প্রকাশনা উৎসব, মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার উপদেষ্টা সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, হবিগঞ্জের উপ পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো মনিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো শফিকুর রহমান চৌধুরী, চৌধুরী মো ফরিয়াদ, মইন উদিন চৌধুরী টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো মিজানুর রহমান চৌধুরী, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক, মো জিতু মিয়া, সাবেক বিজিবি সার্জেন্ট মো আমিনুল ইসলাম আমীন, সাংবাদিক মোহাম্মদ নূর উদ্দিন, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সৈয়দ মশিউর রহমান, ইঞ্জিনিয়ার নূরুজ্জামান রাজু ও মো পাপলু চৌধুরী।
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ শাহ আলমের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক রূপান্তর সময়ের নির্বাহী সম্পাদক শাহ জুনায়েদ আহমেদ জালাল, প্রধান প্রতিবেদক শাহ মোহাম্মদ নাজমুল আলম শাকিল, রেড ক্রিসেন্টের মো সারোয়ার হোসেন জয়, বিএনপি নেতা মো আরব আলী (লগুছ), মো হাবিবুর রহমান, মাওলানা মো সাদেকুর রহমান, মাওলানা মো সোহেল আরমান, মোহাম্মদ বদরুল আলম মুরাদ, শাহ মুহাম্মদ জুয়েল, মোহাম্মদ তুহিন, মো মরম আলী, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ রায়হান, শাহ মুহাম্মদ শুভ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রাজা, মোহাম্মদ তুষার, মোহাম্মদ তুহিন, মাহিন, সারোয়ার, তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে কেক কাটা হয়।
সবশেষে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি