হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে দুই হাজারের বেশি মানুষের মাঝে সাড়ে ৭ লাখ টাকা অর্থ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।
শনিবার পৃথক পৃথক আয়োজনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির এই অর্থ সহায়তা বিতরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া, রিচি, তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে ২ হাজার মানুষকে ৫শ টাকা করে ৫ লাখ টাকা এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহিরেরর ঐচ্ছিক তহবিল থেকে শতাধিক মানুষকে আরও আড়াই লাখ টাকা দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, সহকারী কমিশনার-ভূমি মাশফিকা রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোত্তালিব, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাস, আক্তার হোসেন ও আনু মিয়া।
অর্থ সহায়তা বিতরণকালে অ্যাডভোকেট মো আবু জাহির প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে ও উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে থাকতে উপকারভোগী নারী-পুরুষদের প্রতি আহবান জানান।