হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা কৃষক লীগের ধানকাটা উৎসব শুরু হয়েছে।
রবিবার সকালে বানিয়াচং উপজেলার কালারডুবা হাওরে ধানকাটা উৎসবের উদ্বোধন করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সমীরন চন্দ্র চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ শামীমা শাহারিয়ার ও জেলা সভাপতি হুমায়ুন কবির রেজাসহ অন্যান্য নেতা।
পরে কৃষক লীগের নেতাকর্মীরা স্থানীয় কৃষক আবিদ উল্লার জমির ধান কেটে দেন।