হবিগঞ্জে আবর্জনার জায়গায় কাঁচাবাজার : ব্যবসায়ীদের ক্ষোভ

প্রকাশিত April 14, 2020
হবিগঞ্জে আবর্জনার জায়গায় কাঁচাবাজার : ব্যবসায়ীদের ক্ষোভ

KODAK Digital Still Camera

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৌরসভার আবর্জনা রাখার জায়গায় কাঁচাবাজার স্থানান্তরে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচামাল বিক্রির সুবিধার্থে জেলা প্রশাসন পৌরসভার ৩টি কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশ দেয়।
এর পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ শহরের চৌধুরীবাজার কাঁচামাল হাটার ব্যবসায়ীদের জন্যে খোয়াই নদীর তীরে পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জায়গা নির্ধারণ করা দেয়।
ব্যবসায়ীরা জানান, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এখানে ক্রেতারা আসছেন না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাজারের ইজারাদার মীর আলম কাউছারও একই কথা জানান।,