হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সকল ধরনের অবৈধ স্থাপনা একযোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সোমবার সকালে খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করেন, জেলা প্রশাসক কামরুল হাসান। একই সাথে জেলার ৯টি উপজেলায়ও উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
এ অভিযানকালে খাল, নদী ও বিলের জায়গা দখল করে নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।
এই উচ্ছেদ অভিযান নিয়ে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক কামরুল হাসান নিজের কার্যালয়ে সাংবাদিকদেরকে অবহিত করেন।