নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের লস্করপুর রেল স্ক্রসিং এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩১ অক্টোবর/১৫ কার্তিক) আনুমানিক দুপুর ১২টায় হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর রেল স্ক্রসিং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক মঈন উদ্দিন (৪৮, পিতা মৃত আব্দুল নূর, লামাপাড়া, গোয়াইনঘাট, সিলেট) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী