হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম্য দাঙ্গা, চুরি, ডাকাতি, মদ, জুয়া ও ইয়াবাসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে।
অভিভাবকদের প্রতি স্কুলপড়ুয়া সন্তানকে বেশি আদর করতে গিয়ে মোবাইল ফোন কিনে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেছেন, স্কুল পর্যায়ে থাকা অবস্থায় শিক্ষার্থীকে মোবাইল কিনে দিলে পরিণাম বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় না। তাই সমাজটাকে ভালো রাখতে নতুন প্রজন্মকে ঠিকভাবে দেখভাল করতে হবে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের বানিয়াচং থানা এলাকার ছান্দ ও মহল্লার সর্দারগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পুলিশ সুপার বলেন, দশ বছর আগের হবিগঞ্জ আর এখনকার হবিগঞ্জের মধ্যে অনেক তফাৎ রয়েছে।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে ও এসআই আব্দুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ওসি (তদন্ত) প্রজিতকুমার দাশ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান ও এরশাদ আলী। ছান্দ ও মহল্লার সর্দারদের পক্ষে বক্তব্য রাখেন, এনামুল হোসেন খান বাহার।