‘স্মার্ট ভূমিসেবা’র অঙ্গীকারে সিলেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন || চালু করা হয়েছে বিশেষ সেবা বুথ

প্রকাশিত May 22, 2023
‘স্মার্ট ভূমিসেবা’র অঙ্গীকারে সিলেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন || চালু করা হয়েছে বিশেষ সেবা বুথ

নিজস্ব প্রতিবেদক : ‘স্মার্ট ভূমিসেবা’র অঙ্গীকারে সিলেটে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার, ২২ মে দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
এছাড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন ও আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সেবা বুথের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে সেবা প্রত্যাশীরা দ্রুত ও সহজে ভূমিসেবা লাভ করবেন।
সেবা বুথে পরিষেবাগুলো হলো (ক) অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ সম্পর্কে ব্যাপক প্রচার, (খ) নামজারির আবেদন গ্রহণ, (গ) নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, (ঘ) অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, (ঙ) অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ও এ বিষয়ে ব্যাপক প্রচার, (চ) মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করতে। এছাড়া মাঠ পর্চা ও রেকর্ড হস্তান্তরসহ সকল সেবা জনগণকে দিতে হবে।