স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে সিসিক মেয়রের মেয়রের আহ্বান

প্রকাশিত December 15, 2023
স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে সিসিক মেয়রের মেয়রের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার, ১৫ ডিসেম্বর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আহ্বান জানান।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায়ে এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সভাপতি বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, নাট্যজন উত্তম সিংহ রতন, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, সম্মিলিত নাট্যপরিষদের সহসভাপতি জয়শ্রী দেব জয়া ও যুগ্মসাধারণ সম্পাদক একলাছ আহমদ তন্ময় সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সম্মিলিত নাট্য পরিষদের দুইদিনব্যাপী বিজয় উৎসবের প্রথম দিনের আয়োজনে অংশগ্রহণ করে গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন, ছন্দ নৃত্যালয়, পাঠশালা, থিয়েটার মুরারীচাঁদ, চারুবাক, মুরারীচাঁদ কবিতা পরিষদ, খেলাঘর সিলেট, সিতিকণ্ঠ নৃত্যাঙ্গন, নৃত্যরথ, উদীচী সিলেট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, চিরন্তন, কথাকলি সিলেট, প্রতিবেশী নাট্যগোষ্ঠী, থিয়েটার বাংলা সিলেট, সুবর্ণযাত্রা ও মোহনা সাংস্কৃতিক সংগঠন, এমসি কলেজ।
শনিাবর শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।