স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা সবাই জানে : সিলেটে রুহুল কবির রিজভী

প্রকাশিত January 2, 2025
স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা সবাই জানে : সিলেটে রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই-আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত সাড়ে ১৫ বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সকলের হত্যারকারীর বিচার হতে হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি/১৮ পৌষ) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্র্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশপ্রেম নিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতা যুদ্ধের কার কি ভূমিকা ছিল তা সবাই জানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।