নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন স্বাধীনতার মাস বরণ এবং ঐতিহাসিক সাতই মার্চ, জাতির পিতার জন্মদিন, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রায় পুরো মাস জুড়েই ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচি গ্রহণে বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিসভার আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই প্রস্তুতিসভায় পঁচিশে মার্চ গণহত্যা দিবস পালনের নানা কর্মসূচিও চূড়ান্ত করা হয়।
প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রতিটি কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, জাতীয় পর্যায়ের কর্মসূচি অনুযায়ী মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।