স্পিডব্রেকার ও ওভারব্রিজের দাবিতে এমসি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত October 30, 2018
স্পিডব্রেকার ও ওভারব্রিজের দাবিতে এমসি শিক্ষার্থীদের মানববন্ধন

আশরাফ আহমেদ, এমসি কলেজ : শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার্থে এম সি কলেজের উভয় ফটকের সামনে স্পিডব্রেকার ও ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এম সি কলেজের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করে। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
প্রায় এক ঘণ্টার মানববন্ধনে এম সি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্য রুকসানা পারভিনের যৌথ সঞ্চালনায় বিভিন্ন বক্তা প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর নিরাপদে ক্যাম্পাসে যাতায়াতের স্বার্থে দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে এমসি কলেজ ছাত্রলীগ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রোভার স্কাউট, বিএনসিসি, মুরারিচাঁদ মডেল ইউনাইটেড নেশনস, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাব, ডিবেটিং ক্লাব, রোটারেক্ট ক্লাব, ধ্রুবক ক্লাব, ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদ, কেমিস্ট্রি ক্লাব, জয়ধ্বনি চতুর্থ ব্লক ক্লাব হোস্টেল, প্রথম আলো বন্ধুসভা, ইতিহাস স্টুডেন্ট ফোরাম, ইকোনমিক ক্লাব, ছাত্র জমিয়ত, কওমি স্টুডেন্ট, তালামিযে ইসলামিয়া, দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদ, হবিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথপুর ছাত্রকল্যাণ পরিষদ, বড়লেখা ছাত্রকল্যাণ পরিষদ, মৌলভীবাজার এসোসিয়েশন স্টুডেন্ট ক্লাব, ফোরা, স্টুডেন্ট কেবিনেট অব স্ট্যাটিস্টিকস সহ অন্যান্য সংগঠন।