সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ঢাকায় গ্রেফতার

প্রকাশিত October 8, 2024
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার, ৮ অক্টোবর (২৩ আশ্বিন) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দায়েরকৃত মামলায় মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।