সুনামগঞ্জ সিএস কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

প্রকাশিত June 7, 2020
সুনামগঞ্জ সিএস কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির ২৩৪ জন কর্মচারীর এক বছরের বেতনভাতা পরিশোধ না করেই নতুন করে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তির প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন।
এসময় ৪ নারী ও ২ পুরুষ কর্মচারীকে আটক করা হয়।
রবিবার দুপুরে ৭৬ জন কর্মচারী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বেতনভাতা পরিশোধের দাবি জানাতে থাকেন। সিভিল সার্জন ডা শামস উদ্দিন এ ব্যাপারে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ এসে অবস্থানগ্রহণকারীদের লাঠিপেটা ও আটক করে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সখিনা বেগম, সালমা বেগম, সতী রানী দাস, লক্ষী বেগম, জোৎস্না বেগম ও রাহেলা বেগম।
তারা নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানান।