সুনামগঞ্জ প্রতিনিধি : অপরাধ প্রবণতা রোধে সুনামগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান নতুন এই নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধন করেন।
এর আগে জেলা পুলিশের উদ্যোগে সুনামগঞ্জ সদর থানা প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়াজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল মো জয়নাল আবেদীন। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো শহিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শহরে ১৬৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ফলে মাদকাসক্তি, চুরি, ডাকাতি ও ইভটিজিংসহ নানা ধরনের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে আসবে।