আউশকান্দি-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত January 3, 2022
আউশকান্দি-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নবীগঞ্জ প্রতিনিধি : আউশকান্দি-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ট্রাক্টরের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে আলীগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের অটোরিকশা চালক শুভ মিয়া (২৫) ও যাত্রী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫০)।
পুলিশ জানায়, নবীগঞ্জের সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা রানীগঞ্জ যাওয়ার পথে আলীগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দু’জনেই ঘটনাস্থলে মারা যান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে।