সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের লালপুর-পলিচর রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে।
সোমবার দুপুরে ৮০ লাখ টাকার এই উন্নয়ন কাজ উদ্বোধন করেন, জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ সদর উপজেলা স্থানীয় সরকার বিভাগ এই রাস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ আশা প্রকাশ করেন, উন্নয়ন প্রকল্প বাস্তাবায়নের পর রাস্তাটি এই এলাকার মানুষ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো মাহবুবুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো মনির উদ্দিন মনির, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো আনোয়ার হোসেন ও বিশ্বম্ভরপুর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব মো আব্দুল কাদির।