সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে করোনার কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত, দরিদ্র, ভাসমান ও অস্বচ্ছল ৭৫০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকার এসব পরিবারের মাঝে এই করোনাকালীন উপহারসামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, পিঁয়াজ, আটা ও লবন, আধা কেজি করে চিড়া ও মুড়ি, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল ও ১টি করে সাবান দেওয়া হয়।
বিতরণ করেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রাশেদ ইকাবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি বিজন কুমার সিংহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ও জেলা তথ্য কর্মকর্তা মো আব্দুছ ছাত্তার।