সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ৪৭টি নারী ও শিশু নির্যাতন মামলার রায় ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো জাকির হোসেন মামলার বাদি ও বিবাদিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আপসে নিষ্পত্তি ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে বিচারক, আইনজীবী ও মামলার বাদি-বিবাদির সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশে সংসারধর্ম পালন, যৌতুক দাবি না করা, অত্যাচার নির্যাতন না করা এবং পারিবারিক পরিবেশে আলোচনার মাধ্যমে সংসারে বিরোধ মেটানোসহ পৃথক ৬টি শর্তে মামলাগুলোর আপস নিষ্পত্তি করা হয়।
এ রায়ের ফলে ৪৭টি মামলায় জড়িত ৯৪টি পরিবার মামলা থেকে পরিত্রাণ পাবে। এছাড়া পরিবারগুলোর শিশু কিশোরদের বাবা-মার আদর-সোহাগ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হলো।
মামলার বাদি ও বিবাদিরা জানান, তারা আবারও পরিবার-পরিজন মিলে এক সঙ্গে বসবাস করতে পারবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় আদালতের রায়কে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেন।