সুনামগঞ্জে হাওরে বিপর্যয়ের কারণ বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে যথাযথ পর্যবেক্ষণ না থাকা

প্রকাশিত April 11, 2022
সুনামগঞ্জে হাওরে বিপর্যয়ের কারণ বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে যথাযথ পর্যবেক্ষণ না থাকা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে যথাযথ পর্যবেক্ষণ না থাকার কারণেই বিপর্যয় ঘটেছে।
সোমবার সকালে এডভোকেসি প্লাটফর্ম-হ্যাপ আহুত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হ্যাপ যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান শরীফ, সিএনআরএস প্রতিনিধি ইয়াহিয়া সাজ্জাদ, কৃষক নেতা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য।
শরীফুজ্জামান শরীফ লিখিত বক্তব্যে বলেন, সুনামগঞ্জের বিভিন্ন হাওর ঘুরে তারা দেখেছেন, বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে যথাযথ পর্যবেক্ষণ ছিলনা। চরম সংশ্লিষ্টদেও উদাসিনতরা কারণে জেলার ১৫ টি হাওরে বাঁধ ভেঙ্গে কৃষকদের সোনার ফসল তলিয়ে গেছে। এই বাঁধগুলো আগে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে করাতো; কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু এসও মিলে প্রতিটি বাঁধে প্রকৃত কৃষকদের পিআইসিতে অন্তর্ভুক্ত না করেনি। সময়মতো বাঁধের কাজ শুরু করলেও শেষ করা হয়নি। এর দায় জেলা ও উপজেলা প্রশাসন এড়িয়ে যেতে পারেনা।
তিনি আরো উল্লেখ করেন, কয়েক বছর আগেও এই জেলার হাওরগুলোর ফসলরক্ষা বাঁধ নির্মাণে ব্যয় ধরা হতো ২০/২২ কোটি টাকা। এখন লুটপাটের জন্য এই ব্যয় ধরা হচ্ছে শতকোটি টাকার উপরে।
সংবাদ সম্মেলনে নদীগুলো দ্রুত সময়ের মধ্যে খননের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির দাবি জানানো হয়।