সুনামগঞ্জে যথাসময়ে ফসলরক্ষা ব্যবস্থার প্রত্যাশা নিয়ে মেতেছেন সবাই ফসল বোনার উৎসবে

প্রকাশিত December 26, 2022
সুনামগঞ্জে যথাসময়ে ফসলরক্ষা ব্যবস্থার প্রত্যাশা নিয়ে মেতেছেন সবাই ফসল বোনার উৎসবে

হাওর সমৃদ্ধ জেলা সুনামগঞ্জ। প্রধান সম্পদ বোরো ধান। মৌসুম সমাগত। প্রস্তুতি ঘরে ঘরে। হালচাষে ব্যস্ত কৃষকেরা। সেই কাকডাকা ভোর থেকে সূর্য না ডোবা পর্যন্ত। বসে নেই কৃষাণীরাও। দেখুননা মাথায় হালিচারা নিয়ে কেমন করে ছুটছেন ক্ষেতে। হালিচারা লাগানো হবে। বড় হবে যতনে যতনে। ফলন হবে। ধান মৌ মৌ ঘ্রাণ ছড়াবে দখিন হাওয়া। ফলবে সোনার ফসল। উঠবে গোলায়। তবে প্রতিবছরই শংকা থেকে যায় অকাল বন্যার। তাই দাবি থাকে-আশা থাকে সময়মতো বাঁধ সংস্কার-মেরামতের। এবার যেন যথাসময়ে ফসল রক্ষার ব্যবস্থাটা নেওয়া হয়-এ প্রত্যাশা নিয়েই কিষাণ-কিষাণীরা ফসল বোনার উৎসবে মেতেছেন।
শাল্লা উপজেলার হাওর এলাকা থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব।