সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা ঐতিহ্য জাদুঘরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাসিস্ট্রেট আল ইমরান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য নূরুল ইসলাম বজলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো জেবুল মিয়া ও ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে।