সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সোনার ফসল ঘরে তুলে দিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। ধানকাটার লোক সংকটের এই সময়ে বঙ্গবন্ধুর আদর্শের একদল সৈনিককে পাশে পেয়ে কৃষকরা সোনার ধান সময়মতো ঘরে তোলার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।
সোমবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনা অনুযায়ী জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ভেড়াজালী গ্রামের হাওরে কৃষকদের সাথে একাত্ম হয়ে ধানকাটায় অংশ নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নেতা সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নূরুল ইসলাম বজলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া ও যুবলীগ নেতা রমজান মিয়া।