সুনামগঞ্জে বিক্রি করে দেয়া শিশু ৩ দিন পর উদ্ধার : আটক ৩ জন

প্রকাশিত August 16, 2019
সুনামগঞ্জে বিক্রি করে দেয়া শিশু ৩ দিন পর উদ্ধার : আটক ৩ জন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে এক শিশুকে চুরি করে বিক্রির ৩ দিন পুলিশ তাকে উদ্ধার করেছে। আটক করেছে এ ঘটনায় জড়িত অভিযোগে জোবেদা খাতুন, মাবেল মিয়া ও কবির হোসেন নামের ৩ জনকে। শুক্রবার দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি আরো জানান, ১৩ আগস্ট সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের অনু মিয়া ও ফাহমিদা দম্পতির সাড়ে ৩ বছর বয়সী ছেলে রাফসান মিয়াকে চুরি করে নিয়ে যায় জোবেদা খাতুন ও মাবেল মিয়া। পরদিন তারা শিশুটিকে সুনামগঞ্জ সদর উপজেলার সর্দারপুর গ্রামের একটি বাড়িতে বসে রামনগর গ্রামের কবির হোসেনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
এসপি জানান, অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ রামনগর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার ও এ ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবেল মিয়া ও জোবেদা খাতুন শিশু চুরি ও বিক্রির কথা স্বীকার করেছে।