সুনামগঞ্জে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

প্রকাশিত June 17, 2019
সুনামগঞ্জে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

সিলেট-সুনামগঞ্জ সড়কে উন্নত বাস সার্ভিস চালু, বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক হরতাল প্রত্যাহার, বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি, ভাড়া কমানো ও বাস টার্মিনালে যাত্রীছাউনি নির্মাণ সহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আবু সফিয়ানের সভাপতিত্বে ও সাংবাদিক শহীদ নূর আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ার ইমদাদ রেজা চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী, লেখক সুখেন্দু সেন, সাদত পুরকায়স্থ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নূরুল ইসলাম বজলু, শিক্ষাবিদ রফিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিজয় তালুকদার বিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবী সংগঠক সেবকের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মজনু, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা মাছুম হেলাল, এমরানুল হক চৌধুরী, কুদরত পাশা, ছাত্র নেতা নাসিম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম আরিফ, যাত্রী কল্যাণ পরিষদের সদস্য সচিব মাহমুদুর রহমান তারেক, যুগ্ম সদস্য সচিব আবু তালহা, যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরণ, রহমতুল করিম মানিক ও মনসুরুল হক।
বক্তরা বলেন, সাধারণ যাত্রীদের জিম্মি করে অনৈতিক পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। যদি তা প্রত্যাহার করা না হয় তাহলে সুনামগঞ্জ-সিলেট সড়কের প্রতিটি পয়েন্টে সমাবেশ করা হবে।