সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে || প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল || প্রস্তুত আশ্রয়কেন্দ্র

প্রকাশিত June 17, 2023
সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে || প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল || প্রস্তুত আশ্রয়কেন্দ্র

পলি রায়, সুনামগঞ্জ : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে থাকায় সুনামগঞ্জে আতংক আর উৎকণ্ঠা নিয়ে মানুষ সময় পার করছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার, ১৭ জুন দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ১৬১ মিলিমিটার। ফলে ভাটির দিকে নদ-নদীতে পানি বেড়েই চলেছে। দুপুর পর্যন্ত ষোলঘরে সুরমা নদীর পানি বিপদ সীমার ১১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো মামুন হাওলাদার জানান, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সীমান্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন, সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য সহায়তা মজুদ রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।