সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় অবৈধভাবে বালু উত্তোলন, বিপণন এবং নদী ও খালের তীরবর্তী এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে সচেতনতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সুহেল মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মো মিজানুর রহমান, ২৮ বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কর্নেল মাকমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সাবেক মহিলা সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন নেতা অ্যাডভোকেট শফিকুল আলম ও পরিবেশ কর্মী টিটু পুরকায়স্থ।
মতবিনিময় সভায় বিভিন্ন জনের বক্তৃতায় উঠে আসে, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যবর্তী ধোপাজান নদী, ছাতক উপজেলার চেলা নদী এবং দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে ভূমিখেকো চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নদীর পাড় কেটে প্রতিদিন বালু উত্তোলন করে অল্পদিনে কোটিপতি বনলেও নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষের ক্ষতি বেড়েই চলেছে।। এই চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে।