সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আইনজীবীদের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত August 4, 2019
সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আইনজীবীদের পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন করতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।
রবিবার সকালে আইনজীবী ভবনের সামনে থেকে আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করে মশা নিরোধ ঔষধ ছিটানো হয়।
আইনজীবীরা ভবনের আশপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ এডিস মশা থেকে সচেতন থাকার আহবান জানান।
পরিচ্ছিন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহারুল ইসলাম সহ অন্যরা।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর হাসপাতালে রবিবার পর্যন্ত ৮ জন ডেঙ্গুরোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট পাঠানো হয়।