সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের জেল রোড এলাকায় জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অটিস্ট্রিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের তিনতলা নতুন ভবনের প্রথমতলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালেে এর উদ্বোধন করেন, প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি তামিম আল ইয়ামিন, সিভিল সার্জন ডা মো শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল মো জয়নাল আবেদীন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ ও ভবনদাতা বিশিষ্ট ব্যবসায়ী মো জিয়াউল হক।
অটিস্ট্রিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর ও জেলা শ্রমিক লীগের সভাপতি মো সেলিম আহমদ।