সিসিক মেয়র নির্বাচিত হলে বাবুলের প্রথম লক্ষ্য হবে নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ মুক্ত করা

প্রকাশিত April 18, 2023
সিসিক মেয়র নির্বাচিত হলে বাবুলের প্রথম লক্ষ্য হবে নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ মুক্ত করা

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন-সিসিক নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আহবায়ক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল নির্বাচিত হলে তার প্রথম লক্ষ্য হবে নগরবাসীকে পানিবন্দি ও জলাবদ্ধতার অভিশাপ মুক্ত করা।
সোমবার, ১৭ এপ্রিল মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেল সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নাালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বাবুল বলেন, ‘আমি সিলেটের সন্তান। এখানেই জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, লেখাপড়া করেছি এবং ব্যবসা-বাণিজ্য ও রাজনীতি করছি। মহানগরীর আপামর জনসাধারণ আমাকে চেনেন-আমিও সবাইকে চিনি। আওয়ামী লীগের যিনি প্রার্থী হয়েছেন তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। সিলেট মহানগরীর মানুষ নন। সিলেটে তেমন সময়ও কাটাননি। এজন্য মাঠ পর্যায়ের মানুষের সঙ্গে তার কোনো আত্মিক সম্পৃক্ততা নেই। আরিফুল হক চৌধুরী দুই বার মেয়র ছিলেন; কিন্তু এবার তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেনা। দলীয় সিদ্ধান্তের বাইরে যদি তিনি নির্বাচন করেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।’
তিনি জানান, আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে হাইকমান্ড থেকে তাকে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে মাঠে কাজ করছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিলেট মহানগর সদস্য সচিব আব্দুল বশীর লস্করের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক সাব্বির আহমেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ইমজার জ্যেষ্ঠ সহসভাপতি সজল ছত্রী, প্রত্যুষ তালুকদার, দিগেন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সদস্য সাদিকুর রহমান সাকী, সাংবাদিক হাসান মো শামীম, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, পাঠাগার সম্পাদক আবু বক্কর, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহীন আহমদ, সাংবাদিক ইয়াহইয়া মারুফ, বাপ্পা মৈত্র, ইমজার পাঠাগার সম্পাদক রাজন দাস, সদস্য শাহ শরীফ উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাব্বির আহমদ ফয়েজ।