সিসিক মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলী নূর আজিজ করোনায় আক্রান্ত

প্রকাশিত September 10, 2020
সিসিক মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলী নূর আজিজ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত হয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানও। দু’জনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরিফুল হক চৌধুরী ও প্রকৌশলী নূর আজিজুর রহমানের করোনা শনাক্ত হয়।
এর আগে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হন।
এছাড়া সিসিক মেয়রের সহধর্মিণী শ্যামা হক চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন।