সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত March 30, 2026
সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিসিকের প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সোমবার (৩০ মার্চ/১৬ চৈত্র) মহানগরীর ধোপাদিঘিরপাড়ে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র ও বাগবাড়িতে বর্ণমালা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।
এ সময় সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি নিশ্চিত করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো সেবামুখী করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার খোঁজ নেন এবং কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক একটি নগরী গড়তে যেমন নানামুখী উন্নয়ন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার সুযোগ দেওয়া। আমরা নগরবাসীর কাছে উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”
সিসিক প্রশাসক বিভিন্ন ওয়ার্ডে সিটি কর্পোরেশন পরিচালিত ৮টি নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি