সিসিককে বর্জ্য ব্যবস্থাপনার জন্যে ৪টি পিকআপ দিয়েছে ব্র্যাক

প্রকাশিত February 6, 2020
সিসিককে বর্জ্য ব্যবস্থাপনার জন্যে ৪টি পিকআপ দিয়েছে ব্র্যাক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী বেসরকারি সংস্থা ব্র্যাক সিলেট সিটি করপোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনার জন্যে ৪টি পিকআপ দিয়েছে।
বৃহস্পতিবার সকালে পিকআপগুলো সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
এসময় ব্র্যাক ও নিটল টাটার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পিকআপগুলো দেওয়ায় ব্র্যাক ও নিটল টাটা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।