নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, সিলেট জেলা শাখার উদ্যোগে জশনে জুলুসে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হযরত শাহজালাল (র) দরগা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসে বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মইয়ারচরে মাদরাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
গাউসিয়া কমিটির সিলেট জেলা সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা ওয়ালী মাহমুদ খান ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মকন মিয়া।
সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে রাজাপুরা দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুসে অনুষ্ঠিত হয়েছে।
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে রবিবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলানায়তনের সামনে থেকে জশনে জুলুসে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন, রাজাপুরা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদেরী।
পরে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন, কুমিল্লা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, অ্যাডভোকেট আব্দুর রইছ, ডা সিরাজুল ইসলাম খায়ের, মুমিন মুহুরী, রুকন উদ্দিন মুহুরী, জায়ফর আলী, মফিজ আলী, মাওলানা মোক্তার আলী ও রফিকুল ইসলাম।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা মসজিদ সমন্বয় সুন্নি পরিষদ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রইছ মিয়া। বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক কামরুল হাসান, পৌর মেয়র মিজানুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শনিবার দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে পৌরমাঠে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। আয়োজক সংগঠনের সভাপতি শাহ জালাল উদ্দিন আখঞ্জির সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পৌর মেয়র মিজানুর রহমান মিজান ও মাওলানা গোলাম সারওয়ার।
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারও সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক হাজার ভক্ত-আশেকান মুবারক র্যালিতে অংশগ্রহণ করেন।
রবিবার সকালে জগন্নাথপুর হারুনূর রশিদ হিরন মিয়া স্টেডিয়াম থেকে মুবারক র্যালিটি বের হয়ে পৌর এলকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পীর আজিম শাহ্ আল চিশতীর সভাপতিত্বে এতে রাখেন, ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফেজিয়া দাখিল মাদরাসার প্রভাষক মাওলানা বশির আহমদ, দক্ষিণ হবিবপুর জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মিসবাহ, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, প্যানেল মেয়র সুহেল আহমদ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম ও উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মাওলানা শাহাব উদ্দিন।