সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস এলজিআরডি মন্ত্রীর

প্রকাশিত November 11, 2023
সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস এলজিআরডি মন্ত্রীর

বিশেষ প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী শনিবার, ১১ নভেম্বর সকালে হবিগঞ্জে তাকে ফুলেল শুভেচ্ছা জানালে তিনি এ আশ্বাস দেন।
হবিগঞ্জ পৌরসভার শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এলজিআরডি মন্ত্রী সেখানে আসেন।
মো তাজুল ইসলাম সিসিক মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানান ও সফলতা কামনা করেন।
হবিগঞ্জ পৌরসভার শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।