সিসিক মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত || আনুষ্ঠানিক ঘোষণা বাকি

প্রকাশিত June 21, 2023
সিসিক মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত || আনুষ্ঠানিক ঘোষণা বাকি

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোট কেন্দ্র ১৯০টি। সকল কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। অন্যদিকে জাতীয় পার্টি পার্থী নজরুল ইসলাম বাবুলের প্রাপ্ত ভোট ৫০ হাজার ৩২১টি।
আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচন কমিশন শিগগির আওয়ামী লীগ প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করতে যাচ্ছে।