সিলেট সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পার্যালোচনা সভা

প্রকাশিত February 19, 2024
সিলেট সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পার্যালোচনা সভা

সিলেট সিটি কর্পোরেশনের কৌশলপত্র কর্মপরিকল্পনা ২০২৩—২০২৪ অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি পার্যালোনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৯ ফেব্রুয়ারি (৬ ফাল্গুন) দুপুর ২টায় নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় মহানগরীতে সিসিকের চলমান বিভিন্ন উন্নয়ন অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাইকার কমিউনিকেশন এক্সপার্ট ও প্রজেক্ট কো—অর্ডিনেটর সাকি সোনোব উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) একলিম আবদীন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফারিয়া সুলতানা, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, আইটি কনসালটেন্ট সাদাৎ হোসাইন খান, সহকারী প্রোগ্রামার মনসাজ নাসিফ ও জাকির মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি