সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প || উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি

প্রকাশিত June 16, 2023
সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প || উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।
শুক্রবার, ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে মাত্র ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।