সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্লাড ব্যাংক সফলতায় এক বছর পার করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।
এই এক বছরে এসএমপি ব্লাড ব্যাংক থেকে সারাদেশে বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের পরিবার, এসএমপিতে কর্মরত পুলিশ সদস্য, নন পুলিশ সদস্য, পুলিশ পরিবার ও তাদের আত্মীয় স্বজন ও অসহায় রোগীদের প্রায় ৮৭৩ ব্যাগ রক্ত দিয়ে সহযোগিতা করা হয়।
গতবছর ডিসেম্বর মাসে এসএমপির কল্যাণ সভায় নায়েক সফি আহমদের প্রস্তাব অনুযায়ী এই ব্লাড ব্যাংক প্রতিণ্ঠার ঘোষণা দেন এবং পুলিশ সদস্যদের রক্তদানে উদ্বুদ্ধ করেন পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ।
সোমবার পুলিশ লাইন্সে এই ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমপির কমিশনার মো নিশারুল আরিফ, অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো শফিকুল ইসলাম, উপ কমিশনার (সদর) মো কামরুল আমিন, উপ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ কমিশনার (দক্ষিণ) মো সোহেল রেজা পিপিএম, উপ কমিশনার (পিওএম) মো জাবেদুর রহমান ও অন্যান্য কর্মকর্তা।-সংবাদ বিজ্ঞপ্তি