সিলেট মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু : অংশ নিচ্ছে ১০টি ক্লাব

প্রকাশিত November 20, 2019
সিলেট মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু : অংশ নিচ্ছে ১০টি ক্লাব

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৯ শুরু হয়েছে।
বুধবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এ ফুটবল লীগের উদ্বোধন করেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। সভাপতিত্ব করেন, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি আক্কাছ উদ্দিন আক্কাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল মালিক রাজা ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল ।
দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে এবার ১০টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয়, মোহনবাগান স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন, মোহনবাগান স্পোর্টিং ক্লাবের মাশেম আহমদ। তার হাতে পুরস্কার তুলে দেন, জেলা ফুটবল দলের প্রাক্তন কৃতি খেলোয়াড় কয়সর আহমদ।