সিলেট মহানগর যুবলীগ নেতা ইমু ও রূপমকে ছাতক থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত November 15, 2024
সিলেট মহানগর যুবলীগ নেতা ইমু ও রূপমকে ছাতক থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে সুনামগঞ্জের ছাতক উপজেলা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (১৫ নভেম্বর/৩০ কার্তিক) দুপুর আনুমানিক সোয়া ১টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সিলেট কোতয়ালি মডেল থানার বিস্ফোরক আইনের মামলার পলাতক আসামি মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা সম্পাদক রূপম আহমেদকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।