সিলেট মহানগর পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত November 8, 2021
সিলেট মহানগর পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

সিলেট মহানগর পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টায় মহানগর পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে সালাম গ্রহণ ও উপস্থিত পুলিশ সদস্যদের কিট পরিদর্শন করেন,এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ।
প্যারেড কমান্ডার ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার। সহকারী প্যারেড কমান্ডার (আরআই) ছিলেন, পুলিশ পরিদর্শক মো নূরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ইএন্ডডি), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) ও অন্যান্য কর্মকর্তা।-সংবাদ বিজ্ঞপ্তি