সিলেট মহানগর এলাকায় রবিবার থেকে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না

প্রকাশিত October 24, 2024
সিলেট মহানগর এলাকায় রবিবার থেকে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না

সিলেট মহানগর এলাকায় আগামী রবিবার (২৭ অক্টোবর) থেকে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর/৮ কার্তিক) সিলেট মহানগর পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসএমপি কমিশনার মো রেজাউল করিম পিপিএম-এর সভাপতিত্বে এবং সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তথ্য বিবরণী