নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডেএকটি আর্থিক প্রতিষ্ঠানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দুপুর দেড়টার দিকে নিলয় ১৬ দৌলতপুর স্কয়ার নামের ৫ তলা ভবনের তৃতীয়তলায় ইউনাইটেড ফাইন্যান্স কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় এ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো বেলাল হোসেন জানান, এসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি; কিন্তু আর্থিক প্রতিষ্ঠানটির কাগজপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।